দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চতুর্থবারের মতো ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন জমার সময় একমাস বাড়িয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহষ্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এই বিশেষ আদেশ জারি করেছে এনবিআর।
এর আগেও আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় তিন দফায় এক মাস করে বাড়ানো হয়েছিল।
জানা যায়, নির্বাচনসহ নানা কারণে প্রত্যাশিত রিটার্ন দাখিল না হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া নতুন সরকারের সময়ে কর আদায় আরও গতিশীল করতে চায় সংস্থাটি।
চলতি করবর্ষে গেল আগস্ট থেকে পাঁচ শ্রেণি বাদে সবার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে এনবিআর। শুরুতে গত বছরের নভেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের সময়সীমা বেঁধে দেয়া হলেও পরে তা আরও তিন দফায় বাড়ানো হয়।
সবশেষ ২৮ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও চতুর্থবারের মতো ৩১ মার্চ পর্যন্ত সময় বাড়াল এনবিআর। এখন পর্যন্ত ৪০ লাখ করদাতা অনলাইনে আয়কর জমা দিয়েছে।
এবি/