দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর কয়েকটি এলাকায় আজ পাঁচ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা রাজধানীর শহিদ ফারুখ সড়ক, রমজান ভাইয়ের গলি (নিজআর্ট) ও পশ্চিম যাত্রাবাড়ী এলাকায় সব শ্রেণির গ্রাহকের প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের লক্ষ্যে এ কাজ করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
জে আই