দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপনের জন্য সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ৫ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে বলা হয়, রাজধানীর পশ্চিম যাত্রাবাড়ীর শহীদ ফারুখ সড়ক, রমজান ভাইয়ের গলি (নিজআর্ট) এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের লক্ষে পাইপলাইন প্রতিস্থাপন কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকপ্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
বার্তায় আরও বলা হয়, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস আন্তরিকভাবে দুঃখিত।
আরএ