দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী বৃহস্পতিবার অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন সকালে তিনি একুশে পদকও প্রদান করবেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার সকালে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী। আর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে একুশে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন তিনি।
অনুষ্ঠান দুটি ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে বলেও জানান তিনি।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং মেলা প্রাঙ্গণে দর্শকদের যাতায়াত নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আয়োজক কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর দোকান ভাড়া মওকুফ করেছে সরকার।’
আরএ