দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য আজ দেশের নির্দিষ্ট কিছু এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বাখরাবাদ গ্যাসের বার্তায় জানানো হয়েছে, পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এই সময়ের মধ্যে আশুগঞ্জ উপজেলার আওতাধীন সকল শ্রেণির গ্রাহক—আবাসিক, বাণিজ্যিক ও শিল্প কারখানায় গ্যাস সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন থাকবে।
গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিটি জানিয়েছে, সিস্টেমের সক্ষমতা বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন। সাময়িক এই গ্যাস সংকট ও অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। মেরামত কাজ শেষ হওয়ার পরপরই গ্যাস চাপ স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকার সময় দুর্ঘটন এড়াতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের চুলার চাবি বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দুপুরের রান্নার কাজ সকাল ১০টার আগেই সেরে রাখার জন্য স্থানীয় বাসিন্দাদের অনুরোধ জানানো হয়েছে।
এবি/