দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিদায়ের সুর। আবার শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কেউ কেউ। অপরদিকে, নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান আয়োজনে তৎপর মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য অধিদপ্তর।

এদিন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান জানিয়েছেন, নতুন মন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি বাসা প্রস্তুত আছে। আর প্রধানমন্ত্রী যেখানে পছন্দ করবেন সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
কে