দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে এবারের জাতীয় সংসদ নির্বাচনের পর কোনো ধরনের সহিংসতা বা সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেনি। রোববার ১৫ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।
প্রেস সচিব বলেন, এবারের নির্বাচন এমন একটি রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে যেখানে গুম–খুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত দল এবং জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারীরা সংসদে বিরোধী দলের প্রতিনিধিত্ব করবেন। একই সঙ্গে এটি প্রথম নির্বাচন, যার পর দেশে সংখ্যালঘুদের ওপর কোনো হামলার খবর পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন এবং এ বিষয়ে গণমাধ্যমের দৃষ্টি রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ায় উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়েও উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট এবং তাদের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে। উপদেষ্টা পরিষদের মতে, এই নির্বাচনের মধ্য দিয়ে পুলিশ বাহিনী তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে।
হাতিয়ায় ধর্ষণের অভিযোগের বিষয়ে শফিকুল আলম জানান, সরকার এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে একটি কমিটি গঠন করবে।
ব্রিফিংয়ে তিনি আরও বলেন, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত সব দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এমএস/