দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আজ রোববার (৩০ জুলাই) আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে সকাল ১০টায় মডেল মসজিদ উদ্বোধন করবেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
এ নিয়ে ৫ম পর্যায়ে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন হতে যাচ্ছে। ইতোমধ্যে ২০২১ সালের ৭ ডিসেম্বর ১ম পর্যায়, ২০২৩ সালের ১৬ জানুয়ারি ২য় পর্যায়, ২০২৩ সালের ১৬ মার্চে ৩য় পর্যায় এবং ২০২৩ সালের ১৭ এপ্রিল ৪র্থ পর্যায়ে ৫০টি করে মোট দুইশটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
উল্লেখ্য, প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক (২য় সংশোধিত) প্রকল্পটি বাস্তবায়ন করতে ৯ হাজার ৪৩৫ কোটি টাকার একটি প্রকল্প ২০১৭ সালে গ্রহণ করেছিল সরকার।
আরএ