দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চমৎকার পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। একইসঙ্গে গুজবে কাউকে কান দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহম্পতিবার (১২ ফেব্রুয়ারি) মোহাম্মদপুরের একটি কেন্দ্রে ভোট দিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, চমৎকার পরিবেশে ভোট হচ্ছে। প্রধান উপদেষ্টা চাইছিলেন একটা ঐতিহাসিক নির্বাচন হবে এবার এবং আমরা এখন পর্যন্ত দেখতেছি ঐতিহাসিক নির্বাচন হচ্ছে। সাজ্জাত আলী বলেন, মানুষ ভোট দিচ্ছে। কোথাও কোনো অসুবিধা নাই এবং মানুষ দীর্ঘ ১৭ বছর পরে তাদের এই নাগরিক অধিকার ভোগ করতেছে। আমিও তার সাথে আনন্দিত এবং এই ভোটে আমিও শরিক হলাম এখানে। আশা করি সারাদিন এইভাবেই যাবে এবং সুষ্ঠুভাবে ভোট গণনা হয়ে রেজাল্ট প্রকাশ করা হবে। সাংবাদিকদের গুজবের করা প্রশ্নের জবাবে তিনি বলেন, গুজব শুধু গতকাল না, গত ছয় মাস যাবতই গুজব শুনতেছি—ভোট হবে না, এটা-সেটা। আজকে আপনারা নিজেরা দেখতেছেন চমৎকার ভোট হচ্ছে। ভোটের পরিবেশের কোনো শঙ্কা নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। বড় যে প্রতিদ্বন্দ্বী দলগুলো আছে, আমি টিভি স্ক্রিনে দেখলাম তারা উভয়ই বলতেছে যে ফলাফল যাই হোক তিনারা মেনে নিবেন। কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যেহেতু স্বচ্ছ নিরপেক্ষ ভোট হচ্ছে, সবাই এটা মেনে নেয়াই স্বাভাবিক। আমি আশা করি সবাই ফলাফল যেটা হোক মেনে নিবেন।
কে