দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।
এতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও তার স্ত্রী সায়রা রহমান খানের বিবরণীও রয়েছে। সেখান থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, উপদেষ্টা হওয়ার পর আদিলুর রহমান ও তার স্ত্রীর সম্পদ বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ সম্পদ বিবরণী প্রকাশ করা হয়।
সম্পদ বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ৩০ জুনে তার আর্থিক সম্পদের পরিমাণ ছিল ৯৭ লাখ ১৭ হাজার ৭ টাকা। একই সময় তার নন-ফাইনান্সিয়াল সম্পদ ছিল ১ লাখ ৫ হাজার টাকা।
এক বছর পর ২০২৫ সালের ৩০ জুন উপদেষ্টা আদিলুরের আর্থিক সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখ ২৭ হাজার ২৬৯ টাকা। এছাড়া নন-ফাইনান্সিয়াল সম্পদ হয়েছে ১ কোটি ৪২ লাখ ৭২ হাজার টাকার।
উপদেষ্টা পদে দায়িত্ব নেওয়ার আগে আদিলুর রহমানের মোট পরিসম্পদের পরিমাণ ছিল ৯৮ লাখ ২২ হাজার ৭ টাকা। ২০২৫ সালের জুনে তার পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৫২ লাখ ৯৯ হাজার ২৬৯ টাকা।
২৪ এর জুনে তার ব্যক্তিগত ও ব্যবসায়িক দায় ছিল ১ কোটি ৫৫ হাজার টাকা যার ২০২৫ সালের জুন পর্যন্ত পরিবর্তন হয়নি।
আদিলুর রহমানের স্ত্রী সায়রা রহমান খানের সম্পদ বিবরণীতে ২৪ সালের জুনে আর্থিক সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৪ কোটি ৮৭ লাখ ৯২ হাজার ৩১৪ টাকা। যা ২৫ সালের জুনে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৫ কোটি ৫৩ লাখ ১১ হাজার ২৮৫ টাকা।
একইভাবে অ-আর্থিক বা নন-ফাইনান্সিয়াল সম্পদের পরিমাণ ছিল ৩১ লাখ ৪৭ হাজার, যা ২০২৫ সালের জুনে কমে ৩০ লাখ ৬৭ হাজার টাকায় দাঁড়ায়।
সম্পদ বিবরণীতে উপদেষ্টা আদিলুর রহমান ও তার স্ত্রীর উপদেষ্টা থাকাকালীন বাংলাদেশের বাইরে তার কোনো সম্পদ নেই বলে উল্লেখ করা হয়েছে।
এবি/