• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

দীপু দাসের পরিবারকে বাড়ি ও আর্থিক সহায়তা দিচ্ছে সরকার

দেশ টিভি ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় গণপিটুনিতে নিহত সনাতন ধর্মাবলম্বী যুবক দীপু চন্দ্র দাসের পরিবারের জন্য বাড়ি নির্মাণসহ আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার পরামর্শে এ সহায়তা বাস্তবায়ন করা হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত ১৮ ডিসেম্বর ২০২৫ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় কথিত অবমাননাকর মন্তব্যের অভিযোগে দীপু দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। পরে তাকে গাছে ঝুলিয়ে রাখা হয়। ঘটনাটি তখন সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে ব্যাপক আলোচিত হয়।

এর পর গত ২৩ ডিসেম্বর শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার নিহতের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে পরিদর্শন করেন এবং সরকারের পক্ষ থেকে পরিবারের প্রতি সহমর্মিতা জানান। তিনি জানান, দীপু দাস ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তাই পরিবারটির নিরাপদ বাসস্থান ও আর্থিক সুরক্ষার জন্য সরকার সহায়তা দেবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ইউএনওর তত্ত্বাবধানে পরিবারটির জন্য একটি পাকাঘর নির্মাণ করা হবে। এ জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি নিহতের পিতা ও স্ত্রীকে ১০ লাখ টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে এবং সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ৫ লাখ টাকার একটি এফডিআর করা হবে।

মঙ্গলবার এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার বলেন, ‘দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ, যার কোনো অজুহাত নেই এবং আমাদের সমাজে এর কোনো স্থান নেই। তার পরিবারের জন্য সরকারের সহায়তা একটি জীবনের তুলনায় কিছুই নয়, তবে রাষ্ট্র সুবিচার নিশ্চয়ই নিশ্চিত করবে।’

আরও পড়ুন

‘জনমত বাক্সে’ মতামত দিলেন ৪০ হাজার মানুষ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সম্পদের তথ্য দিলেন প্রেস সচিব

তিনি বলেন, ‘সাম্প্রদায়িক উন্মাদনা ছড়িয়ে যেভাবে দীপু দাসকে হত্যা করা হয়েছে তা পুরো জাতির জন্য লজ্জার। ন্যায়বিচারই কেবল এই লজ্জা থেকে আমাদের মুক্তি দিতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমরা একটি রাষ্ট্র ও সমাজ হিসেবে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মতপ্রকাশের শান্তিপূর্ণ অধিকারকে সম্মান করি। মতভেদের ক্ষেত্রেও কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না।’

এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে। শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, এই হত্যাকাণ্ডে যারা জড়িত, সবাইকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে।

এমএস/

  • দীপু চন্দ্র দাস
এ সম্পর্কিত আরও খবর
নিহত দীপু দাসের পরিবারের পাশে ১৮ সদস‍্যের মানবাধিকার দল, ন্যায়বিচার দাবি
নিহত দীপু দাসের পরিবারের পাশে ১৮ সদস‍্যের মানবাধিকার দল, ন্যায়বিচার দাবি
ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের পরিবারকে আশ্বস্ত করলেন শিক্ষা উপদেষ্টা
ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের পরিবারকে আশ্বস্ত করলেন শিক্ষা উপদেষ্টা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।