দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনী কার্যক্রমে নিয়োজিত নারীদের ভোটের দিন পর্যন্ত নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিটের শুনানি আজ।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এ দিন ধার্য করেন।
গত ৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মিসবাহ উদ্দিন এ সংক্রান্ত বিষয়ে রিট করেন। রিটে নির্বাচন কমিশন (ইসি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়।
রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দিন গণমাধ্যমকে বলেন, পছন্দসই প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে নিয়োজিত নারী, বিশেষ করে হিজাব পরিহিতরা দেশের বিভিন্ন জেলায় নির্দিষ্ট গ্রুপের মাধ্যমে ভয়ভীতি, হামলা ও হয়রানি শিকার হয়েছেন। এ ধরনের হামলা–আক্রমণ বিদ্যমান আইনে শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ। শুধু তা–ই নয়, সংবিধান অনুযায়ী মৌলিক অধিকারের গুরুতর লঙ্ঘন।
রিটের আবেদনে বলা হয়, সংশ্লিষ্ট প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচার বা অন্য কোনো আইনগত কার্যক্রমে নিয়োজিত নারীদের মৌলিক অধিকার সুরক্ষায় অবিলম্বে কার্যকর ও আইনগত পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীদের পক্ষে নির্বাচনী কাজে নিয়োজিত নারীদের মৌলিক অধিকার সুরক্ষায় অবিলম্বে কার্যকর ও আইনগত পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়েও রুল চাওয়া হয়েছে রিটে।
রুল হলে তা বিচারাধীন অবস্থায় অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। সংশ্লিষ্ট প্রার্থীদের পক্ষে নির্বাচনী কার্যক্রমে যেকোনোভাবে নিয়োজিত নারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সব রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার প্রতি দিকনির্দেশনা ইস্যু করতে নির্দেশ চাওয়া হয়েছে।
এবি/