দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসেন।
দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূত।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত। প্রথমে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন।
পরে ব্রেন্ট ক্রিসটেনসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দপ্তরে যান। এখনো তিনি পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে রয়েছেন।
সূত্র জানায়, বৈঠকগুলোতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, বাণিজ্য ও ট্যারিফ ইস্যুসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
এবি/