দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের জন্য দেশের কয়েকটি এলাকায় আজ শুক্রবার ৬ (ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে বলা হয়, শীতলক্ষ্যা নদী অতিক্রমণসহ আদমজী ইপিজেডের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার ৬ (ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে।
এসময় শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের পুরো নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, জিনজিরা, শ্যামপুর (বিসিক) এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে। এছাড়া, এর আশেপাশের কোনো কোনো এলাকায় গ্যাসের সরবরাহ বিঘ্ন ঘটতে পারে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
/অ