দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গ্রেপ্তার বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন জুনাইদ এ আদেশ দেন।
এর আগে, শনিবার (৩১ জানুযারি) রাতে ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের একটি পোস্ট আলোচনা সমালোচনার তৈরী করে।
এমন পরিস্থিতিতে গত শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে জামায়াতের অফিশিয়াল ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সাইবার হামলার মাধ্যমে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।
একই বিষয়ে অবস্থান তুলে ধরতে গত রোববার সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জামায়াত। সেখানে বলা হয়, সরকারি মেইল ব্যবহার করে এই কাজ করা হয়েছে।
এ ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মতিঝিল এলাকা থেকে ডিএমপির ডিবি কার্যালয়ে আনা হয়। এই ঘটনায় ইতিমধ্যে হাতিরঝিল থানায় মামলা হয়েছে। তদন্তের জন্য মামলাটি ডিবির কাছে ন্যস্ত করা হয়েছে।
এবি/