দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর–৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিতের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের অন্যান্য আসনের সঙ্গে এই আসনে ভোটগ্রহণ হবে কি না তা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট আইনগত বিধান সামনে এসেছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর উপধারা ১ অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর এবং ভোটগ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত বা বাতিল করতে হয়। এক্ষেত্রে প্রার্থীকে নির্বাচন কমিশন কর্তৃক বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃত থাকতে হবে।
আইন অনুযায়ী, প্রার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচনী কার্যক্রম বাতিলের ঘোষণা দেন। এরপর নতুন করে ওই আসনের জন্য নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। পূর্বে যেসব প্রার্থীর মনোনয়ন বৈধ ছিল, তাদের নতুন করে মনোনয়নপত্র বা জামানত জমা দিতে হয় না। তবে নতুন কোনো প্রার্থী চাইলে বিধি অনুযায়ী মনোনয়ন জমা দিতে পারবেন।
শেরপুর–৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানিয়েছেন, এই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিতের জন্য গণবিজ্ঞপ্তি প্রস্তুত করা হচ্ছে। বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে এবং পরে এই আসনের জন্য নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।
এমএস/