দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশের সব ব্যাংক ও বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে নির্বাচন উপলক্ষে ১ ফেব্রুয়ারি একদিনের জন্য সব তপশিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারির প্রজ্ঞাপনের ভিত্তিতে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে দেশজুড়ে সব আর্থিক প্রতিষ্ঠান ওই দুই দিন বন্ধ থাকবে।
ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১(২) ধারা অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়েছে। ১১ ও ১২ ফেব্রুয়ারির ছুটির সঙ্গে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা ৪ দিন ব্যাংক বন্ধ থাকবে।
আরএ