দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামীকাল মঙ্গলবার থেকে বাজারে নতুন ডিজাইনের ১০ টাকার নোট চালু হচ্ছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নতুন নোটে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের সংমিশ্রণ তুলে ধরা হয়েছে।
নোটটির সম্মুখ ভাগে স্থান পেয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এবং জাতীয় ফুল শাপলার চিত্র। পেছনের দিকে রাখা হয়েছে জুলাই-২৪ গ্রাফিতি, যা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নোটের জলচাপে রয়েল বেঙ্গল টাইগারের ছবি ব্যবহৃত হয়েছে, যা শুধু নিরাপত্তা বৈশিষ্ট্য জোরদার করে না, দেশের জাতীয় ঐতিহ্যকেও প্রতিনিধিত্ব করছে।
এমএস/