দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, এবারের নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজ সহজ করবে কমিশন। এ সময়, সাংবাদিক নীতিমালা সংশোধন ও ভোট পর্যবেক্ষণের পাশ দেওয়ার অনলাইন পদ্ধতি বাতিল করে তা সহজ করার আহ্বান জানান সাংবাদিক নেতারা।
আগামী রোববারের মধ্যে এই বিষয়টি সমাধান না হলে সাংবাদিকরা নির্বাচন কাভার করবে কি না তা ভেবে দেখবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন সাংবাদিক নেতারা।
আরএ