দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রার্থী হতে না পারলেও অন্তত ২২ জন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী কারাবন্দি অবস্থায় পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাদেক খান ও ডা. এনামুর রহমান। দেশে প্রথমবারের মতো কারাবন্দিদের ভোট দেয়ার সুযোগ চালু হওয়ায় তারা এই সুযোগ পাচ্ছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসন্ন নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করেছেন প্রায় ৫ হাজার ৯৬০ জন কারাবন্দি। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশের ৭৫টি কারাগারের মধ্যে ৭১টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, ভোটকেন্দ্র স্থাপন, ভোটের সময়সূচি ও নিরাপত্তাসহ প্রস্তুতি প্রায় সম্পন্ন।
প্রবাসীদের জন্য পোস্টাল ভোটের পাশাপাশি ইসি আইন সংশোধন করে হাজতিদের ভোটাধিকার প্রয়োগের বিধান যুক্ত করেছে। তবে ৮৪ হাজার কারাবন্দির মধ্যে মাত্র ৫ হাজার ৯৬০ জন ভোট দিতে নিবন্ধন করেছেন। কারা সূত্রে জানা গেছে, অনেক বন্দির জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে এবং অনেকে ভোট দিতে আগ্রহী না হওয়ায় নিবন্ধিত ভোটারের সংখ্যা তুলনামূলক কম।
এমএস/