দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি ও ঘুস গ্রহণের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২৯ জানুয়ারি তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
সোমবার (২৬ জানুয়ারি) দুদক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের অংশ হিসেবেই তাকে তলব করা হয়েছে।
এর আগে গত বছরের নভেম্বর মাসে মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি ও ঘুস গ্রহণের অভিযোগে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধান চলাকালীন বিভিন্ন অভিযোগ ও তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে দুদক।
উল্লেখ, গত বছরের ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।
জে আই