দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।
ইসি যে সীমানা পুননির্ধারণ করেছিল, সেই তিতাস ও হোমনা উপজেলা নিয়ে গঠিত সীমানা বহাল রেখেছে আপিল বিভাগ। এর ফলে ইসির পুনর্নির্ধারণ করা সীমানা অনুযায়ী কুমিল্লা-২ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের লিভ টু আপিল মঞ্জুর করে মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে হোমনা ও তিতাস নিয়ে কুমিল্লা-২ আসন করে প্রজ্ঞাপন জারি করেছিল ইসি। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা হয়।
শুনানি নিয়ে হাইকোর্ট ইসির সিদ্ধান্ত স্থগিত করে আগের মতো মেঘনা-হোমনা নিয়ে কুমিল্লা-২ আসন করার আদেশ দেন। এর বিরুদ্ধে লিভ টু আপিল করে নির্বাচন কমিশন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কুমিল্লা-২ আসন ছিল হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে। তবে এবারের নির্বাচনের জন্য গত ৪ সেপ্টেম্বর ইসি যে সীমানা ঠিক করে, তাতে হোমনা ও তিতাস নিয়ে এ আসনের সীমানা ঠিক করা হয়।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন।
প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৭ সেপ্টেম্বর হাই কোর্ট রুল দেয়। চূড়ান্ত শুনানি শেষে গত ৮ জানুয়ারি রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে রায় দেয় আদালত। তাতে কুমিল্লা–২ আসন আগের সীমানায় পুনর্বহাল হয়। এর বিরুদ্ধে আপিল বিভাগে যায় নির্বাচন কমিশন।
এবি/