দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্য হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কমিটি, জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক আক্তার হোসেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এক ব্রিফিংয়ে তিনি বলেন, মনোনয়ন বাণিজ্যের কোনো অভিযোগ এলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। এদিন দুদক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা ও কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের মামলা দায়ের করেছে।
মহাপরিচালক জানান, ওই নির্বাচনে পনির উদ্দিন আহমেদকে মনোনয়ন পাইয়ে দিতে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ নেন মশিউর রহমান রাঙ্গা। একই অপরাধে ঘুষ গ্রহণের অভিযোগে পনির উদ্দিনকেও মামলায় আসামি করা হয়েছে।
এছাড়া, ৩ কোটি ৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৪২ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগের প্রমাণের ভিত্তিতে ময়মনসিংহে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুদক।
এমএস/