দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিজিবি মোতায়েন করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, সম্ভাব্য উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এদিকে প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটের ভাঁজে ধানের শীষসহ তিন ইস্যুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এদিন বেলা ১১টার দিকে ইসি কার্যালয়ের সামনে তারা অবস্থান নেন।
সংগঠনটির নেতারা জানান, দাবি না মানলে তারা ইসি কার্যালয়ের সামনে রাত পর্যন্ত অবস্থান করবেন। কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন।
আরএ