দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত মোহাম্মদ এ আরাফাত। বুধবার (২৬ জুলাই) বিকেলে তিনি শপথ নিয়েছেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের শপথ কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ নেওয়া শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।
শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্মল চ্যাটার্জি, হুইপ ইকবালুর রহিম।
জেডএ