দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডাদেশের বিরুদ্ধে প্রসিকিউশনের আপিল শুনানি ২০ জানুয়ারি ঠিক করছেন চেম্বার জজ আদালত।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ দিন ঠিক করেছেন।
এর আগে, গত ১৫ ডিসেম্বর এ আপিল করে রাষ্ট্রপক্ষ। আপিলে মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। মোট আট যুক্তিতে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর একটি অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেছেন।
এবি/