দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজিত ফুড সিস্টেম সামিট শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৬ জুলাই) স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশের উদ্দেশ্যে রওনা হন।
দোহায় ট্রানজিট বিরতির পর কাতার এয়ারওয়েজের আরেকটি ফ্লাইটে ঢাকা পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় দিনগত রাত ২টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজিত ফুড সিস্টেম সামিটে যোগ দিতে রোববার (২৩ জুলাই) স্থানীয় সময় বিকেলে ইতালির রোম যান প্রধানমন্ত্রী।
সফরকালে ‘জাতিসংঘের ফুড সিস্টেম সামিটে’ অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকের পর দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ে দুটি সমঝোতা স্মারক বিনিময় হয়।