দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মিরপুর রোডে ৪ ব্যাসের ভালভ ফেটে সৃষ্ট লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ করে চাপ সীমিত করায় রাজধানীতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে।
শনিবার (১০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিরপুর রোডে গণভবনের সম্মুখে ৪ ব্যাসের ভালভ ফেটে সৃষ্ট লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ করে চাপ সীমিত করায় ধানমণ্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।
দ্রুততম সময়ের মধ্যে ভালভটি পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে।
সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
রাজধানী ঢাকায় গত কয়েক ধরেই গ্যাসের স্বল্পচাপ কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। এর মধ্যেই আজ আবার নতুন করে এ সমস্যার কথা জানালো তিতাস।
/অ