• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

পাঁচ বছর গুম থাকলে সম্পদ বণ্টনে নতুন অধ্যাদেশ

দেশ টিভি ডেস্ক
  ০৭ জানুয়ারি ২০২৬, ২০:১০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অন্তত পাঁচ বছর গুম থাকলে এবং জীবিত ফিরে না এলে তার সম্পত্তি বৈধ উত্তরাধিকারীদের মধ্যে বণ্টনের আদেশ দিতে পারবে ট্রাইব্যুনাল। গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে আইনি সুরক্ষা এবং উত্তরাধিকার নিশ্চিতে সরকার একটি নতুন সংশোধিত অধ্যাদেশ জারি করেছে। সংশোধিত এই অধ্যাদেশের মাধ্যমে প্রথমবারের মতো ট্রাইব্যুনালকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে মঙ্গলবার (৬ জানুয়ারি) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বুধবার (৭ জানুয়ারি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, অধ্যাদেশটি গেজেট আকারে জনসাধারণের জন্য প্রকাশ করা হয়েছে।

সংশোধিত অধ্যাদেশটির নাম দেওয়া হয়েছে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫ সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ, ২০২৬’। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই এটি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন সংশোধনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সম্পত্তি বণ্টন ও উত্তরাধিকার সংক্রান্ত বিধানে পরিবর্তন। অধ্যাদেশের ২৩ ধারার সংশোধনী অনুযায়ী, ‘দ্য এভিডিয়েন্স অ্যাক্ট, ১৮৭২’-এর ১০৮ ধারায় নিখোঁজ ব্যক্তিকে মৃত ধরে নেয়ার জন্য যে সাত বছরের সময়সীমা নির্ধারিত রয়েছে, তা এই আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বরং, গুম হওয়ার পর পাঁচ বছর পার হলে গুম হওয়া ব্যক্তির বৈধ উত্তরাধিকারীরা সরাসরি ট্রাইব্যুনালে আবেদন করে সম্পত্তির অধিকার দাবি করতে পারবেন।

ট্রাইব্যুনাল আবেদনের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে বণ্টনের আদেশ দিতে পারবেন। তবে, এই সংক্রান্ত বিস্তারিত প্রবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত আবেদন গ্রহণ ও নিষ্পত্তির পদ্ধতি ট্রাইব্যুনাল নিজস্ব বিবেচনায় নির্ধারণ করবে বলে অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।

মামলা পরিচালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত অধ্যাদেশের ১৩ ধারায় বলা হয়েছে, ট্রাইব্যুনালে অভিযোগকারীর পক্ষে মামলা পরিচালনার জন্য কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেবে সরকার। তবে কমিশন গঠিত না থাকলে বা জরুরি পরিস্থিতিতে সরকার সরাসরি পাবলিক প্রসিকিউটর নিয়োগ করতে পারবে। প্রয়োজনে জেলা বা মহানগরের পাবলিক প্রসিকিউটর কিংবা অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরদের ট্রাইব্যুনালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া যাবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ব্যক্তিগত আইনজীবী নিয়োগের অধিকারও সংরক্ষিত রাখা হয়েছে।

গুম হওয়া ব্যক্তির স্ত্রী ও নির্ভরশীল পরিবারের সদস্যদের আইনি সুরক্ষাও সহজতর করা হয়েছে নতুন অধ্যাদেশে। এর আগে মামলা দায়ের বা আইনি কার্যধারা শুরুর জন্য কমিশনের পূর্বানুমতির প্রয়োজন হতো। সংশোধনের মাধ্যমে সেই বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। তবে ট্রাইব্যুনাল চাইলে আবেদনের সত্যতা যাচাইয়ের প্রয়োজনে কমিশনের কাছে প্রতিবেদন তলব করতে পারবে।

এছাড়া, সংশোধিত অধ্যাদেশে ‘গুম হওয়া ব্যক্তি’ কারা সে সংজ্ঞাও স্পষ্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে গঠিত তদন্ত কমিশনের অনুসন্ধান প্রতিবেদনে অথবা এই অধ্যাদেশ ও ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) অ্যাক্ট, ১৯৭৩’-এর অধীনে দায়ের হওয়া মামলায় যাদের গুম হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং ট্রাইব্যুনালের আদেশ প্রদানের পূর্ব পর্যন্ত যারা জীবিত ফিরে আসেননি, কেবল তারাই এই আইনের অধীনে ‘গুম হওয়া ব্যক্তি’ হিসেবে গণ্য হবেন।

আরও পড়ুন

পুলিশের ১৪ কর্মকর্তার রদবদল

/অ

  • গুম
  • সম্পত্তি বণ্টন
  • ট্রাইব্যুনাল
এ সম্পর্কিত আরও খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২ প্রসিকিউটর নিয়োগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২ প্রসিকিউটর নিয়োগ
নতুন চিফ প্রসিকিউটর হলেন আমিনুল ইসলাম
নতুন চিফ প্রসিকিউটর হলেন আমিনুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর
গুম-খুনে জড়িতদের বিচারের আওতায় আনা হবে: নাহিদ ইসলাম
গুম-খুনে জড়িতদের বিচারের আওতায় আনা হবে: নাহিদ ইসলাম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।