দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত ও বাংলাদেশের মধ্যকার চলমান রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এছাড়া ক্রিকেটার মুস্তাফিজ প্রসঙ্গে সরকারের পদক্ষেপকে ‘নিউটনের ল’ বলে মনে করেন তিনি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।
ক্রিকেটার মুস্তাফিজকে নিয়ে যেটি ঘটেছে সেটি দুঃখজনক উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘এইটা তো বাংলাদেশ থেকে কিন্তু কোনো কিছু করা না। বাংলাদেশ কোনো রিঅ্যাকটিভ কিছুই ইয়ে না। ওরা হঠাৎ করে একজন প্লেয়ারকে ইয়ে (বাদ দিল) করল। এটা তো নরমাল সেন্সে ভালো না। একটা ভালো প্লেয়ার। এমন না যে দয়া দাক্ষিণ্য করে নিয়েছে তার দল— (মুস্তাফিজ) ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। সবাই স্বীকার করে। ওরাও স্বীকার করে।’
‘এইজন্য তারা বলছে তাকে যেতে দেবে না। অতএব বাংলাদেশ যে রেসপন্স দিছে সেটা 'কমপ্লিটলি রোবাস্ট' এবং ওইটাই 'অ্যাপ্রোপ্রিয়েট'।’
তিনি সরকারের এ সিদ্ধান্তকে নিউটনের সূত্র দিয়ে দেখতে চান। সালেহউদ্দিন বলেন, ‘এই ধরনের অ্যাকশন কেউ যদি শুরু করে তার একটা রিঅ্যাকশন হবে। নিউটনের ল, অ্যাকশন-রিঅ্যাকশন। এইটাই বললাম।’
অর্থ উপদেষ্টা বলেন, দুই দেশ বসেই বিষয়টির মীমাংসা করতে হবে। রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক নষ্ট করবে না বলেই আশা করছি।
এসময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পৃথকীকরণ অন্তর্বর্তী সরকারের সময়েই বাস্তবায়িত হবে বলেও জানান অর্থ উপদেষ্টা।
এবি/