দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করতে সোমবার বাংলাদেশের হাইকমিশন পরিদর্শন করেছেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশের চার্জ দ’অ্যাফেয়ার্সকে সমবেদনা জানান, কনডোলেন্স বুকে একটি বার্তা লিখেন এবং মরহুমার আত্মার শান্তির জন্য ফাতেহা পড়েন। বার্তায় তিনি বেগম খালেদা জিয়াকে একজন দূরদর্শী নেতা ও উজ্জ্বল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করেন, যিনি সারাজীবন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন।
তিনি বলেন, বেগম জিয়া পাকিস্তানের একজন আন্তরিক বন্ধু ছিলেন এবং তিনি একটি অনন্য ও অনুপ্রেরণামূলক অবদান রেখে গেছেন।
পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য, তাঁর অনুসারী এবং বাংলাদেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান এবং আল্লাহর কাছে তার আত্মার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থান কামনা করেন।
এসময় প্রধানমন্ত্রীকে ফেডারেল তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমি সহ অন্যরা সঙ্গ দিয়েছেন।
এমএস/