দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কেউ নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত সব ধরনের নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকবে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণ বিধিমালা মেনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।
এতে আরও জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে নির্বাচনী প্রচারণা শেষ করতে হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
এমএস/