দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররম মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে অনুষ্ঠিত দোয়ায় মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন।
দোয়া মাহফিলের আগে খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করা হয়। এরপর দোয়ায় তার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আল্লাহর কাছে প্রার্থনা করা হয় যেন তাকে জান্নাতের বাসিন্দা করা হয়।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে আজ তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের ভিত্তিতে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল। শোকের শেষ দিনও দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এমএস/