• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

ই-সিগারেট-ভ্যাপ সম্পূর্ণ নিষিদ্ধ, ৬ মাস জেল ও ৫ লাখ টাকা জরিমানা

দেশ টিভি ডেস্ক
  ০১ জানুয়ারি ২০২৬, ১৭:২১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে নতুন সংশোধনী আইন অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিদ্যমান আইনকে আরও শক্তিশালী করে প্রস্তাবিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে আইন কার্যকর হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সংশোধিত অধ্যাদেশে ই-সিগারেট, ভ্যাপ, হিটেড টোব্যাকোসহ ইমাজিং তামাকপণ্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এর উৎপাদন, আমদানি, রপ্তানি, সংরক্ষণ, বিক্রয় ও ব্যবহার দণ্ডনীয় অপরাধ এবং এর শাস্তি হিসেবে সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

এই অধ্যাদেশের মাধ্যমে সব পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে, পাবলিক প্লেসে তামাক ব্যবহার করার ক্ষেত্রে যে কোনো ব্যক্তি আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হবে।

পূর্বে, এই জরিমানার পরিমাণ ছিল ৩০০ টাকা, যা এখন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এ বিধানটি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন এবং প্রচারণা বিষয়েও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ওটিটি প্ল্যাটফর্মসহ সব মাধ্যমে তামাকের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়া, বিক্রয়স্থলে প্যাকেট প্রদর্শন এবং তামাক পণ্যের প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে।

এই বিধানটি তরুণদের মধ্যে তামাকের প্রতি আগ্রহ কমানোর ক্ষেত্রে সহায়ক হবে। তামাক কোম্পানির নাম বা লোগো ব্যবহার করে কোনো কার্যক্রম পরিচালনা কিংবা কোনো অনুষ্ঠানে তামাক কোম্পানির আর্থিক সহায়তা গ্রহণও নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলার মাঠ এবং শিশুপার্কের আশপাশে ১০০ মিটার রেডিয়াসে তামাক বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এই পদক্ষেপটি বিশেষভাবে শিশুরা ও তরুণদের ধূমপান বা তামাকজাত দ্রব্য ব্যবহার থেকে দূরে রাখতে সহায়ক হবে।

প্রধানত ই-সিগারেট এবং উদীয়মান তামাকপণ্য (ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টস) সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার অধীনে ই-সিগারেটের উৎপাদন, আমদানি, রপ্তানি, সংরক্ষণ, বিক্রয় এবং ব্যবহার অপরাধ হিসেবে গণ্য হবে। বিধান লঙ্ঘনকারীদের সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানা করা হবে। এ নিষেধাজ্ঞা বাংলাদেশের জনগণের স্বাস্থ্যের জন্য একটি বড় পদক্ষেপ।

এর পাশাপাশি, কুম্ভি পাতা ও টেন্ডু পাতার বিড়ি উৎপাদন, বিপণন এবং ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এটির মাধ্যমে বিড়ি উৎপাদন সংক্রান্ত পৃথক Bidi Manufacture (Prohibition) Ordinance, 1975 বাতিল করা হয়েছে এবং এটি একটি একীভূত আইন হিসেবে কার্যকর হবে।

আরও পড়ুন

মেট্রোরেলের দুটি বিয়ারিং প্যাডই ছিল ত্রুটিপূর্ণ : তদন্ত কমিটি

জয়শঙ্করের সফর রাজনৈতিকভাবে না দেখাই ভালো: পররাষ্ট্র উপদেষ্টা

এই অধ্যাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আসক্তিমূলক দ্রব্যের মিশ্রণ নিষিদ্ধ করা। এখন থেকে তামাক বা তামাকজাত দ্রব্যের সাথে কোনো ক্ষতিকর আসক্তিমূলক দ্রব্য মেশানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এর ফলে, তামাকের ক্ষতিকর প্রভাব আরও কমিয়ে আনা সম্ভব হবে।

এছাড়া, স্বাস্থ্য সতর্কবার্তা ও স্ট্যান্ডার্ড প্যাকেজিংয়ের বিষয়েও নতুন নিয়মাবলী প্রবর্তিত হয়েছে। তামাকজাত দ্রব্যের প্যাকেটের ৭৫% জায়গা জুড়ে রঙিন ছবি এবং সতর্কবাণী প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। স্ট্যান্ডার্ড প্যাকেজিং ছাড়া তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ হবে, যা ধূমপান কমানোর এবং জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ।

এবি/

  • তামাক
এ সম্পর্কিত আরও খবর
‘সব অফিস তামাকমুক্ত করতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে’
‘সব অফিস তামাকমুক্ত করতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে’
তামাকের বিরুদ্ধে তরুণদের সচেতন না করা গেলে ভবিষ্যৎ অনিশ্চিত: প্রধান উপদেষ্টা
তামাকের বিরুদ্ধে তরুণদের সচেতন না করা গেলে ভবিষ্যৎ অনিশ্চিত: প্রধান উপদেষ্টা
হুট করে সিগারেট ব্যবহার বন্ধ করা সম্ভব নয় : প্রেস সচিব
হুট করে সিগারেট ব্যবহার বন্ধ করা সম্ভব নয় : প্রেস সচিব
ধূমপান ছাড়াও হতে পারে ফুসফুসের ক্যানসার
ধূমপান ছাড়াও হতে পারে ফুসফুসের ক্যানসার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।