দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনকে কেন্দ্র করে ঢাকা শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঢাকা মহানগর পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করা হবে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। সেখানে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর দাফন পর্যন্ত পুরো প্রক্রিয়া পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে। তিনি বলেন, ‘নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিটি ধাপ বিস্তারিতভাবে পরিকল্পনা করা হয়েছে। পুলিশের পাশাপাশি প্রয়োজন হলে কিছু এলাকায় সেনাবাহিনীও সহায়কের ভূমিকা পালন করবে।’
শফিকুল আলম বলেন, সাম্প্রতিক সময়ে বড় গণজমায়েত ও জানাজার অভিজ্ঞতার আলোকে এই নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা সংস্থাগুলো নতুন করে পরিস্থিতি পর্যালোচনা করে নিরাপত্তা ব্যবস্থা আরও বিস্তৃত ও সুসংগঠিত করেছে।
তিনি আরও জানান, জানাজা ও দাফন আয়োজন নিয়ে সরকারের সঙ্গে বিএনপির নিয়মিত যোগাযোগ রয়েছে এবং সার্বিক ব্যবস্থাপনায় দুই পক্ষের মধ্যে সমন্বয় বজায় আছে। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে বিএনপির পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।
জানাজা উপলক্ষে সাধারণ ছুটি থাকায় রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে যান চলাচল নিয়ন্ত্রণ ও ভিড় সামলাতে ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন।
এমএস/