দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলা ঘটনায় করা মামলায় আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সজল, প্রিন্স, সাহেব আলী, শোয়েব ও বায়েজিদ। এ মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল আসাদ বলেন, হিরো আলমের ওপর হামলার ঘটনায় নতুন করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোট চলাকালে বিকেলে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম। এ সময় নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকেরা পেছন থেকে তার উদ্দেশে গালাগাল করতে থাকেন এবং কেন্দ্র থেকে বেরিয়ে যেতে বলেন। পরিস্থিতি উত্তপ্ত হলে দায়িত্বরত পুলিশ সদস্যরা নিরাপত্তা দিয়ে হিরো আলমকে স্কুল ফটকের বাইরে পৌঁছে দেন। তখন নৌকার ব্যাজধারী ব্যক্তিরা ধাওয়া দিয়ে তাকে রাস্তায় ফেলে পেটান।
পরে এ হামলার ঘটনায় দেশজুড়ে অনেক আলোচনা সৃষ্টি হয়।