দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনকে উৎসাহিত করে বৃটেন।
রোববার (২৩ জুলাই) জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে বৈঠক করেন ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনার সারাহ কুক। এরপর বৃটিশ হাইকমিশনের পক্ষ থেকে এক টুইট বার্তায় এ কথা বলা হয়।
বৈঠকে বাংলাদেশ-বৃটেন সম্পর্ক এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। গুলশানে বৃটিশ হাইকমিশনারের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাশরুর মওলা।
বৈঠকের বিষয়ে মাশরুর মওলা গণমাধ্যমকে বলেন, ১৫ থেকে ২০ মিনিটের বৈঠক হয়েছে। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে আমরা নির্বাচনে যাব কিনা? আমরা জবাবে নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করার বিষয়ে মতামত ব্যক্ত করেছি। আমরা জানিয়েছি, জাতীয় পার্টি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়।