দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহে কারখানাকর্মী দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সরকারপক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরার ময়মনসিংহে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান ও সহযোগিতার আশ্বাস দেন।
উপদেষ্টা বলেন, এই হত্যাকাণ্ড ছিল একটি জঘন্য অপরাধ, যার কোনো ন্যায়সঙ্গতা নেই। কোনো অভিযোগ, গুজব বা বিশ্বাসের পার্থক্যকে সহিংসতার কারণ হিসেবে ব্যবহার করা চলবে না। আইন নিজের হাতে নেওয়ার অধিকার কারো নেই। সরকার আইনের শাসনের প্রতি অটল অঙ্গীকার বজায় রাখছে এবং সমস্ত তদন্ত ও ন্যায়বিচারের দায়িত্ব একমাত্র রাষ্ট্রের হাতে।
অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং সরকার এই মামলা পূর্ণাঙ্গভাবে এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, দীপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক ও কল্যাণমূলক সহায়তা দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এমএস/