• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

শব্দদূষণ ঘটালে জরিমানা করবে পুলিশ

দেশ টিভি ডেস্ক
  ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শব্দদূষণ নিয়ন্ত্রণে আনতে জরিমানা করার ক্ষমতা পেয়েছে পুলিশ। শব্দের মানমাত্রা অতিক্রম করলে সার্জেন্ট বা তার ওপরের পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা করতে পারবেন। জরিমানা পরিশোধ করতে না পারলে তৎক্ষণাৎ মোটরযানটি আটক করতে পারবে পুলিশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এমন বিধান রেখে ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ জারি করেছে সরকার। গত ২৩ নভেম্বর জারি করা এই বিধিমালার বিধি-২০–এর উপবিধি-১–এ পুলিশকে এ ক্ষমতা দিয়ে বলা হয়েছে, কোনো ব্যক্তি মোটরযান বা নৌযানে শব্দের মানমাত্রা অতিক্রমকারী হর্ন স্থাপন ও ব্যবহার করতে পারবেন না। এটির লঙ্ঘন করা হলে ঘটনাস্থলে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা করতে পারবে পুলিশ।

বিধিমালার তফসিল-৩–এ দুই ও তিন চাকার হালকা যানের ক্ষেত্রে অনুমোদিত শব্দের মানমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৫ ডেসিবেল (শব্দ মাপার একক)। অন্যান্য হালকা যান, যেমন মোটরগাড়ি, মাইক্রোবাস, পিকআপ ভ্যানের ক্ষেত্রেও এ মানমাত্রা একই থাকবে। অন্যদিকে মিনিবাস, মাঝারি ট্রাক, মাঝারি কাভার্ড ভ্যানের ক্ষেত্রে এটি নির্ধারণ হয়েছে সর্বোচ্চ ৯০ ডেসিবেল। বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও নৌযানের মতো ভারী যানবাহনের ক্ষেত্রে এই সীমা ১০০ ডেসিবেল।

বিধিমালার তফসিল-১–এ কোন এলাকায় কত ডেসিবেল শব্দের মানমাত্রা হবে, তা–ও নির্ধারণ করে দেওয়া হয়েছে। নীরব এলাকায় দিনের বেলায় শব্দের অনুমোদিত মানমাত্রা হবে ৫০ ডেসিবেল, রাতের বেলায় ৪০ ডেসিবেল। আবাসিক এলাকায় দিনের বেলায় ৫৫ ডেসিবেল, রাতে ৪৫ ডেসিবেল। মিশ্র এলাকায় দিনে ৬০ ডেসিবেল, রাতে ৫০ ডেসিবেল। বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ডেসিবেল, রাতে ৬০ ডেসিবেল। শিল্প এলাকায় শব্দের মানমাত্রা দিনের বেলায় ৭৫ ডেসিবেল ও রাতের বেলায় ৭০ ডেসিবেলের মধ্যে থাকতে হবে।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার আওতায় সরকারি কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা করে সেখানে শব্দের মাত্রা ঠিক করে দিতে পারে।

দুই ও তিন চাকার হালকা যান, মোটরগাড়ি, মাইক্রোবাসের ক্ষেত্রে অনুমোদিত শব্দের মানমাত্রা ৮৫ ডেসিবেল; মিনিবাস, মাঝারি ট্রাকের ক্ষেত্রে ৯০ ডেসিবেল; বাস, ট্রাক, লরির ক্ষেত্রে ১০০ ডেসিবেল। সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত দিন হিসেবে গণ্য হবে। রাতের সময়সীমা নির্ধারণ করা হয়েছে রাত নয়টা থেকে সকাল ছয়টা।

আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রে মৌলিক পানি সেবার মান কমেছে: বিবিএস

গুম কমিশন নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে

আজ থেকে ভোটের প্রচারণা শুরু

এত দিন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন কার্যকর করতেন। এখন পুলিশও সেই ক্ষমতা পেল।

পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিচালক ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের পরিচালক ফরিদ আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, এ বিধিমালায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পুলিশকে শব্দদূষণ নিয়ন্ত্রণে ক্ষমতা দেওয়া হয়েছে। গত ১৫ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ১০০ জন পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করে এ বিধিমালা সম্পর্কে তাঁদের জানিয়েছেন তাঁরা। তাঁদের হাতে সাউন্ড লেভেল ডিটেক্টর (শব্দের মাত্রা শনাক্তকারী যন্ত্র) দেওয়া হয়েছে। আশা করছি, নাগরিকেরা শব্দদূষণের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।

কে

  • জরিমানা
  • পুলিশ
এ সম্পর্কিত আরও খবর
সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, ৫ সিএনজি চালককে জরিমানা
সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, ৫ সিএনজি চালককে জরিমানা
পুলিশের গাড়ি ভাঙচুর করে ৩ আসামি ছিনতাই
পুলিশের গাড়ি ভাঙচুর করে ৩ আসামি ছিনতাই
পিরোজপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে চার পরিবহণকে জরিমানা
পিরোজপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে চার পরিবহণকে জরিমানা
মেহেন্দিগঞ্জে পুলিশের উপস্থিতিতে সালিস বৈঠকে সংঘর্ষে একজন নিহত
মেহেন্দিগঞ্জে পুলিশের উপস্থিতিতে সালিস বৈঠকে সংঘর্ষে একজন নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।