দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কয়েকদিন আগেও পেঁয়াজ একশ’ কেজিতে বিক্রি হয়েছিল। যা নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে পড়তে হয় সরকারকে। অবশেষে সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৪ টাকা করে।
ভারত থেকে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকায় দেশের বাজারে পণ্যটির সরবরাহ স্বাভাবিক রয়েছে। এতে করে দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ থেকে ৬ টাকা। পূর্বে প্রতি কেজি পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আশরাফুল ইসলাম জানান, যখন বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম ঊর্ধ্বমুখি তখন কিছুটা হলেও স্বস্তি ফিরেছে পেঁয়াজের দাম নিয়ে। ২৪ টাকায় নেমেছে পেঁয়াজের দাম যা এক সপ্তাহ পূর্বেও আমাদের ৩০টাকায় কিনতে হয়েছিল।
অপর ক্রেতা রহিমা খাতুন জানান, যেহারে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে করে আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। সেই সঙ্গে বাড়তি দামের কারণে চাহিদামতো কিনতেও পারছি না। তবে পেঁয়াজের এমন কম দাম কমায় আমাদের মতো মানুষদের জন্য সুবিধা হয়েছে।
হিলি বাজারের পেঁয়াজ এক বিক্রেতা জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। পূর্বের তুলনায় পেঁয়াজ আমদানির পরিমাণ বেড়েছে। যার কারণে বাজারে চাহিদার তুলনায় পেঁয়াজের যথেষ্ট সরবরাহ রয়েছে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, ঈদের ছুটির কারণে ৬দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরুর পর থেকেই বন্দর দিয়ে বাড়তি পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, ঈদের বন্ধের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরুর পর থেকেই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে পেঁয়াজ আমদানির পরিমাণটা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বন্দর দিয়ে গত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৬ কর্মদিবসে ২০৮টি ট্রাকে ৬ হাজার ৩২০টন পেঁয়াজ আমদানি হয়েছে।