• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়
প্রথম আলোর জরিপ

বিএনপি নির্বাচনে বেশি আসন জিতবে

দেশ টিভি ডেস্ক
  ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে বিএনপি জয়ী হবে বলে মনে করেন দেশের বেশির ভাগ মানুষ। মানুষের পছন্দের তালিকায় দ্বিতীয় দল হচ্ছে জামায়াতে ইসলামী। অন্যদিকে অর্ধেকের বেশি মানুষ মনে করেন, বিএনপি জয়ী হলে দেশের ভালো হবে। আর প্রায় এক-তৃতীয়াংশ মানুষ মনে করেন, জামায়াতে ইসলামী জিতলে দেশের ভালো হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রথম আলোর উদ্যোগে করা এক জরিপে মানুষের এই মতামত উঠে এসেছে। জরিপটি করেছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিটেড। জরিপের শিরোনাম, ‘গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫’।

কোন দল বেশি আসন পাবে: জরিপের প্রশ্নের মধ্যে একটি ছিল, সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশিসংখ্যক আসনে জয়লাভ করবে বলে মনে করেন? সেই দল কত আসন পেতে পারে, সেটি অবশ্য প্রশ্নে ছিল না।

জবাবে প্রায় ৬৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, সবচেয়ে বেশি আসনে জয়লাভ করবে বিএনপি। নারী, পুরুষ, নানা বয়স শ্রেণিভেদে প্রায় সবারই কাছাকাছি মত এসেছে। উত্তরদাতাদের প্রায় ২৬ শতাংশের মত, বেশি আসন পাবে জামায়াতে ইসলামী।

স্বৈরশাসক এইচ এম এরশাদের পতনের পর গত ৩৫ বছরে বিএনপি তিনবার সরকার গঠন করেছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনে বিএনপি ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর সমর্থন নিয়ে সরকার গঠন করে। ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারির নির্বাচন আওয়ামী লীগসহ বিরোধীরা বর্জন করে। বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করলেও তা দেড় মাস টেকে। একই বছরের জুনে আরেকটি নির্বাচনে প্রধান বিরোধী দলের আসনে বসে বিএনপি। ২০০১ সালে চারদলীয় জোট হিসেবে ভোটে অংশ নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি।

২০০৮ সালের নির্বাচনে বিএনপি ৩০টি আসন পায়। ২০১৪ সালের একতরফা এবং ২০২৪ সালের ‘ডামি ভোট’ নামে পরিচিত বিতর্কিত দুটি নির্বাচন বর্জন করে দলটি। ২০১৮ সালের নির্বাচনে অংশ নেয় বিএনপি এবং মাত্র সাতটি আসনে জয় পায়। যদিও ওই নির্বাচনে ব্যাপক কারচুপি হয় এবং আগের রাতেই ব্যালটে সিল মেরে বাক্সভর্তি করায় তা ‘রাতের ভোট’ নামে পরিচিতি পায়।

অন্যদিকে অতীতে কোনো নির্বাচনেই জামায়াত দ্বিতীয় বৃহত্তম দল হতে পারেনি। জামায়াত ১৯৯১ সালে ১৮টি এবং ২০০১ সালে ১৭টি আসনে জয়ী হয়, যা এ যাবত তাদের সর্বোচ্চ অর্জন। অবশ্য ২০০১ সালে বিএনপির সঙ্গে জোটগত নির্বাচন করেছিল জামায়াত। ওই নির্বাচনে জয়ী হয়ে বিএনপির সঙ্গে তারা সরকারেরও অংশ হয়।’

তবে জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতির মাঠে হঠাৎ বড় শক্তি হিসেবে উপস্থিতি দেখা যাচ্ছে জামায়াতে ইসলামীর। দলটির ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নিরঙ্কুশ জয় পেয়েছে। জরিপে দেখা যাচ্ছে, একটি উল্লেখযোগ্য অংশের মানুষ (প্রায় ২৬ শতাংশ) জামায়াত এবার সবচেয়ে বেশি আসনে জয়ী হবে বলে মনে করছেন।

জরিপে সবচেয়ে বেশি আসনের জয় পাওয়ার বিষয়ের প্রশ্নে ৭ শতাংশের কিছু বেশি মানুষ আওয়ামী লীগের কথা বলেছেন, যে দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। আর জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কথা বলেছেন শূন্য দশমিক ৮ শতাংশ উত্তরদাতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মত এসেছে শূন্য দশমিক ১ শতাংশ উত্তরদাতার।

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির নেতাদের বড় অংশ পলাতক রয়েছেন বা বিদেশে আশ্রয় নিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এর আগে সরকার সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার (সংগঠন) যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ জারি করেছিল। নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন স্থগিত রয়েছে।

আওয়ামী লীগ ২০০৯ সাল থেকে গত বছর পতনের আগপর্যন্ত টানা দেশ শাসন করেছে। এর আগে ১৯৯৬ সালেও একবার ক্ষমতায় এসেছিল। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন প্রতিটি নির্বাচনে দলটি ৩০ থেকে ৪৮ শতাংশের মধ্যে ভোট পেয়েছে।

কোন দল সবচেয়ে বেশি আসনে জয়ী হতে পারে, সে তালিকায় প্রথম আলোর জরিপে আরও কিছু দলের নাম এসেছে। মাত্র শূন্য দশমিক ১ শতাংশ মানুষ জাতীয় পার্টির (জাপা) নাম বলেছেন। অথচ সর্বশেষ তিনটি সংসদে তারা প্রধান বিরোধী দলের ভূমিকায় ছিল। যদিও তারা ‘গৃহপালিত বিরোধী দল’ হিসেবে পরিচিতি পায়। কারণ, ওই নির্বাচনগুলো ছিল বিতর্কিত এবং জাপা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে সংসদে গেছে।

১৯৯০ সালে গণ-অভ্যুত্থানে এরশাদের পতন হয় এবং তাঁকে কারাগারে পাঠানো হয়। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন ১৯৯১ সালের নির্বাচনে জাপা ৩৫টি আসন পায়। ১৯৯৬ সালে ৩২ এবং ২০০১ সালে ১৪টি আসনে জয়ী হয় জাপা। সর্বশেষ ২০০৮ সালের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনে জাপা আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অংশ হয়ে ভোট করে ২৭টি আসনে জয়ী হয়।

কোন দল জয়ী হলে দেশের ভালো হবে: জরিপের আরেকটি প্রশ্ন ছিল, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জয়ী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে বলে মনে করেন? উত্তরে বিএনপির পক্ষে মত দিয়েছেন সাড়ে ৫৭ শতাংশ মানুষ।

জরিপে অংশ নেওয়া সাড়ে ৩২ শতাংশ মানুষ মনে করেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী জয়ী হলে দেশের জন্য ভালো হবে।

আওয়ামী লীগ জয়ী হলে ভালো হবে বলে মনে করেন সাড়ে ৮ শতাংশ মানুষ। শূন্য দশমিক ৯ শতাংশ মানুষ মনে করেন, এনসিপি জয়ী হলে ভালো হবে। জাপা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে জনমত শূন্য দশমিক ১ শতাংশ করে।

আরও পড়ুন

সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সম্পূর্ণ নির্মূল করা কঠিন: দুদক চেয়ারম্যান 

জরিপে দেশের ৫টি নগর ও ৫টি গ্রাম বা আধা শহরাঞ্চলের প্রাপ্তবয়স্ক (১৮-৫৫ বছর) ১ হাজার ৩৪২ জনের মতামত নেওয়া হয়। এর মধ্যে পুরুষ ৬৭৪ জন, নারী ৬৬৮ জন। জরিপে অংশ নেওয়া মানুষেরা বিভিন্ন আয়, শ্রেণি ও পেশার। গত ২১ থেকে ২৮ অক্টোবর জরিপের তথ্য সংগ্রহ করা হয়।

জরিপকারী প্রতিষ্ঠান বলেছে, এটি একটি মতামত জরিপ। এটা দেশের প্রতিনিধিত্বমূলক জরিপ, তবে নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। জরিপের নমুনা এমন মানুষদেরই তুলে ধরেছে, যাঁরা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপের ফলাফলের নির্ভরযোগ্যতার (কনফিডেন্স লেভেল) মাত্রা ৯৯ শতাংশ।

কে

  • জরিপ
  • প্রথম আলো
এ সম্পর্কিত আরও খবর
২০৮ আসনে বিএনপি জোটের জয়, জামায়াত পেতে পারে ৪৬ আসন
২০৮ আসনে বিএনপি জোটের জয়, জামায়াত পেতে পারে ৪৬ আসন
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: সোচ্চারের জরিপ
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: সোচ্চারের জরিপ
বিএনপি জোটকে চায় ৫২.৮০ শতাংশ ভোটার
বিএনপি জোটকে চায় ৫২.৮০ শতাংশ ভোটার
নতুন জরিপে উঠে এলো বিএনপি-জামায়াতের ভোট কত শতাংশ
নতুন জরিপে উঠে এলো বিএনপি-জামায়াতের ভোট কত শতাংশ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।