দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুজন ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুজন কর্মকর্তা ভিন্ন বিভাগ ও জোনে এ পদায়ন করা হয়।
রোববার (৭ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক দুই আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ডিএমপি হেডকোয়ার্টার্সের ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আবু সাইমকে উপ-পুলিশ কমিশনার ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ ও উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিমকে উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা-রমনা বিভাগ হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার পারভেজ রানাকে সহকারী পুলিশ কমিশনার উত্তরা বিভাগের (প্যাট্রল-উত্তরা পশ্চিম) ও সহকারী পুলিশ কমিশনার মির্জা মো. সাইজুদ্দিনকে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মোহাম্মদপুর জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।
এবি/ আরএ