দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি ডিসেম্বরে একটি ছুটি পড়েছে বৃহস্পতিবার। এরপর যেহেতু শুক্র-শনিবার, ফলে টানা ৩ দিন ছুটির স্বাদ পাবেন চাকরিজীবীরা।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর আরও দুটি ছুটি পাবেন চাকরিজীবীরা। সবগুলোই সাধারণ ছুটি। বছরের শেষে রয়েছে দুটি ছুটি, যার মধ্যে একটির সঙ্গে শুক্র ও শনিবার মিলিছে।
চলতি বছর দুটি ছুটির মধ্যে বিজয় দিবস মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এবং যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। এর মধ্যে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় এর সঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। অর্থাৎ টানা ৩ দিন ছুটি কাটাতে পারবেন চাকরিজীবীরা।
এদিকে, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গত ৬ অক্টোবর বিকেলে এ ছুটি অনুমোদন হয়। তবে এবার ছুটি কমেছে। মোট ছুটি ২৮ দিন। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার হওয়ায় মূল ছুটি হবে ১৯ দিন।
আরএ