দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার কিছু সময় পর এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির।
তিনি বলেন, দুদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা নেই। যারা ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ করছি।
/অ