দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বৈশ্বিক সঙ্কট সত্ত্বেও দেশের অর্থনীতি গতিশীল রয়েছে। তিনি বলেন, বর্তমানের বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল
বুধবার (১৯ জুলাই) গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ১৪ দলের সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এখন মোটামুটিভাবে এমন জায়গায় আছি, অর্থনৈতিক চাপ ও ডলারের ক্রাইসিস আছে। এটা তো বিশ্বব্যাপী, আমাদের ওপরও আছে। তারপরও আমি বলবো আমাদের অর্থনীতি গতিশীল আছে। এবারও আমরা ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট দিয়েছি।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা সবদিকে লক্ষ্য রেখে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকের বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।’
দেশে পর্যাপ্ত চাল মজুত আছে জানিয়ে সরকার প্রধান বলেন, ‘আমাদের চালের অভাব নেই। আমাদের চাল ও অন্যান্য ফসল প্রচুর পরিমাণে আছে। আজ আমাকে খাদ্যমন্ত্রী বলেছেন, আমাদের তো চাল রাখার জায়গা নেই। এখন জায়গা খালি করি কীভাবে।’
গ্রামে কোনো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নাই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘হয়তো ঢাকা শহর সবাই দেখেন, গ্রামের দিকে যাননি। গ্রামের মানুষ, গ্রামে কিন্তু কোনো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নাই। আজও আমি খবর নিলাম, বিভিন্ন এলাকা থেকে আমাদের নেতাকর্মীরা এসেছিলেন, জিজ্ঞেস করলাম কী অবস্থা, বলে এখানে দাম বেশি, আমাদের ওখানে সব ঠিক আছে।’