• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

বাংলাদেশ কোনো শক্তি-গোষ্ঠীর পক্ষে অবস্থান নিতে আগ্রহী নয়: পররাষ্ট্র উপদেষ্টা

দেশ টিভি ডেস্ক
  ২২ নভেম্বর ২০২৫, ১৯:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বৈশ্বিক ভূ-রাজনৈতিক পুনর্গঠনের এ পরিবর্তনশীল সময়ে বাংলাদেশ কোনো শক্তি-গোষ্ঠীর পক্ষে অবস্থান নিতে আগ্রহী নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘প্রতিদ্বন্দ্বিতা, ভাঙন, পুনর্গঠন’।

তিনি আরও বলেন, বাংলাদেশ তার জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে চায়।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পুনর্গঠনের সময় অনেক রাষ্ট্র পক্ষ বেছে নিতে চাইছে কিন্তু বাংলাদেশের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সঠিক পথ নির্ধারণ করা।

তিনি আরও বলেন, বঙ্গোপসাগর এখন কৌশলগত কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সেখানে বাংলাদেশ নিছক কোনো করিডোর হয়ে থাকতে চায় না বরং আত্মবিশ্বাসের সঙ্গে কৌশলগত ভূমিকা রাখতে চায়।

আন্তর্জাতিক অঙ্গনে পরিবর্তনশীল বাস্তবতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, বাংলাদেশ এমন অংশীদারিত্ব গড়ে তুলবে যা দৃশ্যমান সুফল দিতে পারে কিন্তু জাতীয় স্বার্থের সঙ্গে কোনো আপস করা হবে না।

ইউক্রেন, গাজা, সুদান ও মিয়ানমারের চলমান সংকটের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বিদ্যমান বৈশ্বিক বহুপাক্ষিক কাঠামোর ব্যর্থতার কথাও তুলে ধরেন। তার মতে, আঞ্চলিক ও বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করা এখন জরুরি।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদানের কথা তুলে ধরে তৌহিদ হোসেন বলেন, মানবিক দায়বদ্ধতার ক্ষেত্রে বাংলাদেশের অঙ্গীকার বিশ্বে ইতিবাচকভাবে মূল্যায়িত হয়েছে।

তথ্যযুদ্ধ, ভুয়া তথ্য, ডিপফেক ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এসব প্রযুক্তি কূটনীতি ও শাসনব্যবস্থাকে দ্রুত বদলে দিচ্ছে। তথ্যক্ষেত্রকে সুরক্ষিত রাখা এবং নিরাপত্তা ও মৌলিক অধিকার রক্ষায় বাংলাদেশ একটি আধুনিক নিয়ন্ত্রক কাঠামো নির্মাণ করবে।

আরও পড়ুন

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অত্যন্ত চ্যালেঞ্জিং: সিইসি

জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততার অনুপ্রবেশ বাংলাদেশের জন্য বড় ধরনের হুমকি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় উপকূলীয় দেশগুলোর মধ্যে প্রযুক্তি ভাগাভাগি ও জলবায়ু-সহনশীল উন্নয়ন কৌশল গ্রহণ জরুরি।

উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিন দিনব্যাপী এই সম্মেলনে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতা, তথ্যযুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু সংকট, অর্থনৈতিক চাপ ও অভিবাসনসহ সমসাময়িক নানা ইস্যু নিয়ে আলোচনা হবে।

জে আই

  • পররাষ্ট্র উপদেষ্টা
এ সম্পর্কিত আরও খবর
পদ হারালেন জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা
পদ হারালেন জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পল কাপুরের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পল কাপুরের সৌজন্য সাক্ষাৎ
জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান
জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান
বিদায় নিলেন পররাষ্ট্র উপদেষ্টা
বিদায় নিলেন পররাষ্ট্র উপদেষ্টা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।