• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে যে তথ্য দিলো ফায়ার সার্ভিস

দেশ টিভি ডেস্ক
  ২১ নভেম্বর ২০২৫, ১৩:০৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এ ভূমিকম্পের পর ইতোমধ্যে পুরান ঢাকার বংশালে ৫ তলা ভবনের রেলিং ধসে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও নারায়ণগঞ্জেও দেয়াল ধসে একজন নিহত হয়েছেন।

ভূমিকম্পটি আঘাত হানার পরপর তাৎক্ষণিকভাবে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে এর ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে প্রাথমিক তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে এক ক্ষুদেবার্তায় এসব তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজেও ফায়ার সার্ভিসের দেয়া এই তথ্যগুলো শেয়ার করা হয়েছে।

ক্ষুদেবার্তায় জানানো হয়, ভূমিকম্পের পর পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলিতে ৮ তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়। পরে সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ভবনের কোনো ক্ষতি সাধন হয়নি। পলেস্তারার কিছু আলগা অংশ ও কিছু ইট খসে পড়েছিল। এ ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে ১০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা একটি ভবনে একটি ইট পড়ে একজন আহত হয়েছেন। স্থানীয় লোকজন কর্তৃক তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কোনো কাজ করতে হয়নি।

অন্যদিকে বারিধারা ব্লক-এফ, রোড-৫ এলাকার একটি বাসায় আগুনের খবর পাওয়া গেছে। ইতোমধ্যে বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ভূমিকম্পের কারণে সৃষ্ট কিনা, তা জানা যায়নি।

এছাড়াও সূত্রাপুরের স্বামীবাগ এলাকায় ৮ তলা একটি ভবন অপর একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে। সূত্রাপুর স্টেশনের ইউনিট ঘটনাস্থলে গেছে।

এদিকে ভূমিকম্পের পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছিল ফায়ার সার্ভিস। ইতোমধ্যে স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অন্যদিকে কলাবাগানের আবেদখালী রোড একটি ৭ তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। ইতোমধ্যে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এছাড়াও মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি বাসায় আগুনের খবর পাওয়া গেছে। গজারিয়া ফায়ার স্টেশন থেকে ইতোমধ্যে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ভূমিকম্পের কারণে সৃষ্ট কিনা, সে বিষয়ে কিছু জানায়নি ফায়ার সার্ভিস।

আরএ

  • ফায়ার সার্ভিস
এ সম্পর্কিত আরও খবর
চলন্ত ট্রেনে সন্তান প্রসব,ছাত্রদল নেতা-পুলিশ-ফায়ার সার্ভিসের সহায়তায় প্রাণে রক্ষা মা-শিশুর
চলন্ত ট্রেনে সন্তান প্রসব,ছাত্রদল নেতা-পুলিশ-ফায়ার সার্ভিসের সহায়তায় প্রাণে রক্ষা মা-শিশুর
উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস 
উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস 
গাজীপুরে ঝুট গুদামে আগুন
গাজীপুরে ঝুট গুদামে আগুন
সেই শিশুটির সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানাল ফায়ার সার্ভিস
সেই শিশুটির সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানাল ফায়ার সার্ভিস
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।