দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি সরবরাহের হ্রাসের কারণে আগামী শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহকদের কাছে গ্যাস সরবরাহে স্বল্পচাপ বিরাজ করবে। এতে কিছু সময়ের জন্য গ্যাসের চাপ কম থাকার ফলে গ্রাহকরা সাময়িক অসুবিধার সম্মুখীন হতে পারেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই অপ্রত্যাশিত অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
জে আই/ আরএ