দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছাত্র–জনতার জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। রায় ঘোষণার সময় নির্ধারণ করা হয়েছে সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায়।
প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, রেজিস্ট্রার অফিস জানিয়েছে ট্রাইব্যুনাল–১ সকাল ১১টায় বসবে। এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি আসামি হিসেবে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন।
প্রসিকিউটর তামীম বলেন, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে এবং তাদের সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে। রায়টি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার হবে। বিটিভির ফিড অন্য টেলিভিশন চ্যানেলগুলোকেও সরাসরি প্রচারের সুযোগ দেওয়া হবে। এছাড়া রায়টি রয়টার্সও সরাসরি সম্প্রচার করবে। ঢাকার কয়েকটি স্থানে বড় পর্দায় সরাসরি রায় দেখানো হবে।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন। অন্যান্য সদস্য হলেন বিচারক মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এমএস/