দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ পুলিশের সদস্যরা আজ থেকে নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করেছেন। শনিবার থেকে নতুন পোশাক ব্যবহারের ঘোষণা থাকলেও সব সদস্যের জন্য এখনো পোশাক তৈরি না হওয়ায় সীমিত পরিসরে কিছু কর্মকর্তাকে পোশাক সরবরাহ করা হয়েছে।
পুলিশ জানায়, প্রথম ধাপে মেট্রোপলিটন ও বিশেষ ইউনিটগুলোর সদস্যরা নতুন ইউনিফর্ম পাচ্ছেন। এরপর ধাপে ধাপে দেশের সব পুলিশ সদস্যের কাছেই নতুন পোশাক পৌঁছে দেওয়া হবে।
নতুন পোশাকে গাঢ় নীল ও সবুজ রঙের পরিবর্তে ব্যবহার করা হয়েছে লোহার রঙ। প্রাথমিকভাবে ডিএমপিসহ সব মেট্রোপলিটনে এটি চালু হয়েছে। পরে অন্যান্য ইউনিটেও কার্যকর করা হবে।
জুলাই অভ্যুত্থানের পর নানা সমালোচনার মধ্যে পুলিশ বাহিনীর সংস্কার এবং পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এরপর সরকার নতুন ইউনিফর্ম অনুমোদন করে।
এমএস/